নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রত বিচার আইনে শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ।
রোববার(১১ অক্টোবর) বিকেলে উপজেলার জয়াগ ইউনিয়নের প্রধান সড়কের পাশে উলুপাড়া বন্ধন সোসাইটি, পিতাম্বপুরের বিজয়ের আলো, ভাওরকোট পল্লী মঙ্গল সমিতি,প্রভাতের আলো আদর্শ সংঘ, স্বপ্ন সিড়ি আদর্শ সংঘ,জয়াগ-মলংমুড়ী মৈত্রী যুবসংঘ, তুষি হিউমেন হেল্পিং সোসাইটি, আলোড়ন তরুন সংঘ,ছোট কেগনা আদর্শ সংঘ সংস্থার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর পলাশ।
মোয়াজ্জম হোসেন মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবু মোহাম্মদ মহসিন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক অধ্যাপক তন্ময়, ইউপি সদস্য রেজাউল করিম, সফিক মেম্বার, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার রারী পিন্টু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াস।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.