অনলাইন ডেস্ক ।।
জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।
গত ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
সিনিয়র নেতাদের যথাযথ সম্মান না দেওয়া, তৃণমূলের কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ করেছেন সোহেল রানা।
যদিও তার এই পদত্যাগ নিয়ে ভিন্ন কথা শোনা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ঘিরে। তিনি উপ-নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। তাকে পার্টির কয়েকজন নেতাও নানাভাবে উদ্বুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হোন এই নায়ক।
প্রসঙ্গত, ২০০৯ সালে তিনি আকস্মিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন সোহেল রানা। জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতির পদেও সোহেল রানাকে বসানো হয়েছিল। সেই পদও ছেড়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.