প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২০, ৮:৩৭ পি.এম
নড়াইলে ইউপি মেম্বরের বিরুদ্ধে মন্দির সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ

মিশকাতুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে সংস্কারের অভাবে পড়ে থাকা একটি মন্দির সংস্কারের জন্য বরাদ্দ কৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আনন্দ বিশ্বাসের বিরুদ্ধে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছেন ২০১৯-২০ইং অর্থ বছরে (টিআর)-এর অর্থ দিয়ে মন্দির সংস্কারের কথা বলে ৩নং ওয়ার্ড মেম্বার আনন্দ বিশ্বাস তা আত্মসাত করেছেন।
সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রাম দক্ষিণ পাড়া শ্যমকৃষ্ণকালী মন্দিরের সংস্কারের জন্য মানবিক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ৯৪নড়াইল-২ বরাবর টিআর প্রকল্পের জন্য বরাদ্দ চেয়ে একটি আবেদন করা হয়।
আবেদনটি করেন মুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আনন্দ বিশ্বাস। পরে ওই মন্দিরের নামে (টি আর) ননসোলার কর্মসূচির আওতায় ২য় কিস্তির ৫০,০০০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
তিনি প্রকল্পের টাকা তুলে নিলেও গত এক বছরে প্রকল্পটি বাস্তবায়ন করেন নাই । এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।
এব্যাপারে ওয়ার্ড মেম্বার আনন্দ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজী হন নি।
মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী জানান, এ বিষয়ে আমি অবগত নই।তবে ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ যদি কেউ আত্মসাত করে তবে সেটা জঘন্য তম অপরাধ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.