অনলাইন ডেস্ক ।।
বদলী খেলোয়াড় ভিক্টর তিশানকভ স্পেনের বিপক্ষে বিষ্ময়কর এক জয় পাইয়ে দিয়েছে ইউক্রেনকে।
মঙ্গলবার(১৩ অক্টোবর) কিয়েভে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ইউক্রেন ১-০ গোলে জয়লাভ করে। এ দিন সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে অনেকটা চাপে পড়ে গেছেন জার্মান কোচ জোয়াচিম লো।
২১ বছর বয়সি ডায়নামো কিয়েভের এই তারকা ম্যাচের ৭৬তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে দেন ইউক্রেনকে। মাঝমাঠ থেকে বল ধরে সামনে পাস বাড়ান ইয়ারমোলেঙ্কো। দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন মিডফিল্ডার তিশানকভ।
অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পুরো অংশ জুড়েই অবশ্য স্বাগতিকদের চাপে রেখেছিল স্পেন। সেখানে করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করায় মাঠে স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিডুর ছিল।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.