
নোয়াখালী প্রতিনিধি ।।
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি’- এ স্লোগানে নোয়াখালীতে ‘জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর আয়োজনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস(১৫ অক্টোবর)-২০২০’ উদযাপন করা হয়।নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.