চট্টগ্রাম প্রতিনিধি ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট।
তারই ধারাবাহিকতায়, চীনের তৈরী অত্যাধুনিক ০৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান চীন সরকারের সাথে ক্রয় চুক্তির আওতায় CATIC এর মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। এই ০৭টি বিমান দেহং মাংসি, চীন হতে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সরাসরি সফল ফেরী ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে অবতরন করে।
এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক, পিএসসি, জিডি(পি)। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরনের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়।
এসময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারগণ সহ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান এর সাথে নতুন ক্রয়কৃত এই ০৭টি বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.