নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ছালা উদ্দিন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
বুধবার(১৪ অক্টোবর)বিকাল ৪.৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর এসআই/মোঃ আবদুল মান্নান, এএসআই/মোঃ বাকের হোসেন ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১১নং হাজীরপাড়া ইউপির ০৯নং ওয়ার্ড বড় ভল্লভপুর সাকিন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ ছালা উদ্দিন(২৬) কে গ্রেফতার করে।
আসামী মোঃ ছালা উদ্দিন চন্দ্রগঞ্জ থানাধীন ১১ নং হাজীরপাড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের নছর উদ্দিন পাটোয়ারী বাড়ীর মৃত নুরুল ইসলাম এর ছেলে।তার মায়ের নাম-আমেনা বেগম। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.