
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার(১৫অক্টোবর) দুপুরে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে লাইটার শ্রমিকরা এ মানববন্ধন করেন,মোংলা,খুলনা,ঢাকা ওচট্টগ্রাম সহ সকল নদী বন্দরে নৌ শ্রমিকদের ট্রেনিং সেন্টার স্থাপন, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র চালু, সার্ভিস বুক প্রদাণ, শতভাগ খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ লাইটার শ্রমিক এ্যাসোসিয়েশন মোংলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোংলা শাখার সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু ও বাবু হাওলাদার।
এ সময় বক্তারা বলেন, আগামী ১৯ অক্টোবর সন্ধ্যার মধ্যে তাদের দাবীকৃত ১৫ দফা দাবী মেনে না নিলে ওইদিন সন্ধ্যা থেকে সারাদেশে নৌযান শ্রমিকরা অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন করবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.