অনলাইন ডেস্ক ।।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোফার্মের তৈরি করোনার ভ্যাকসিন নিরাপদ এবং এন্টিবডি তৈরিতে সক্ষম।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) দ্য ল্যানসেট ইকফেকশাস ডিজিজ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
এই গবেষণার আওতায় ১৮ থেকে ৮০ বছর বয়সীদের বিবিআইবিপি-করভি নামের এই টিকা দেয়া হয়। সকল টিকা গ্রহণকারীর শরীরে এন্টিবডির প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ষাটোর্ধদের শরীরে টিকার প্রতিক্রিয়া ধীর।
টিকা গ্রহণকারী ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের শরীরে এন্টিবডি ২৮ দিনের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু এরচেয়ে বেশি বয়সীদের এ জন্য ৪২ দিন পর্যন্ত সময় লেগে যাচেছ। তবে এ গবেষণায় ভ্যাকসিনটির কার্যকারিতার উল্লেখ না থাকায় এটি করোনা থেকে লোকজনকে রক্ষা করতে সক্ষম কিনা তা বলা যাচেছ না।
দ্য ল্যানসেট বলছে, বর্তমানে ৪২টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর একেকটি একেক ধরণের। এর কয়েকটি ইতোমধ্যে নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম বিবেচিত হয়েছে।
গবেষণার অন্যতম লেখক এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস এর অধ্যাপক ইয়াং শাওমিং বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে করোনার বিরুদ্ধে ব্যাপকভাবে এন্টিবডি তৈরিতে টিকার অতিরিক্ত ডোজ দরকার যা সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.