অনলাইন ডেস্ক ।।
রোববার (১৮ অক্টোবর)থেকে বাহরাইনের সাথে ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হচ্ছে।মানামায় আনুষ্ঠানিকতার মাধ্যমে এ সম্পর্ক শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলের একজন কর্মকর্তা।এর আগে গত মাসে দু’দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তে পৌঁছায়।
মানামায় ইসরাইলের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সফররত ইসরাইলী প্রতিনিধি দল ও বাহরাইনের কর্মকর্তারা একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে উভয় দেশের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দেশ যারা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সাল জর্ডান ইসরাইলের সাথে শান্তি চুক্তি করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.