মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
দেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন। লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় ৪৫২টি দুর্গামন্দিরে আজ মহাষষ্ঠি পূজার মধ্য দিয়ে দূর্গাৎসব শুরু হল।
বৃহস্পতিবার ২২অক্টোবর দেশের সনাতন ধর্মালম্বী দের বৃহত ধর্মীয় উৎসব দূর্গা পূজার যাত্রা আজ শুরু হল।বছর ব্যাপী অপেক্ষার পর সনাতন ধর্মালম্বী দের গৃহে দূর্গা মায়ের আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে ষষ্ঠী পূজার মাধ্যমে।মন্ডপে মন্ডপে বাজবে ঢোল, শঙ্খ,কাঁসর, সঙ্গে ভক্ত দের উলু ধ্বনির মাধ্যমে দেবী দূর্গা সায়ংকালের আসনে অধিষ্ঠিত হবেন।বাংলা পঞ্জিকা মতে বৃহস্পতিবার সকাল ৯-৫৭ মিনিটে দূর্গা দেবীর ষষ্ঠীর ঘাটে বসা পূজা অনুষ্ঠিত হবে,সন্ধ্যায় দূর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে।
এ বছর লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় মোট ৪৫২টি দুর্গামন্দিরে পূজা অনুষ্ঠিত হবে,সদর উপজেলার ১৫৬টি,আদিতমারি উপজেলায়১১২টি কালিগঞ্জ উপজেলায় ৮৬টি,হাতিবান্ধা উপজেলায় ৭০টি,পাটগ্রাম উপজেলায় ২৮টি। বিষয়টি নিশ্চিত করেছেন পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা।
এদিকে দূর্গা পূজার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে লালমনিরহাট জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যাবস্থা গ্রহণ করেছেন।প্রতিটি মন্দির ঘিরে পুলিশ ও আনসার বাহিনী সমন্বয়ে টিম গঠন করে টহল জোরদার করা হয়েছে।এছাড়া রংপুর র্র্যাব-১৩ অধীনে প্রতিটি মন্দির ঘিরে যে কোন পরিস্থিতি মোকাবিলায় টহল নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.