
শনিবার(২৪ অক্টোবর) সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম। অভিযুক্ত মিরাজ হোসেন পূর্ব করটখিল গ্রামের আমিন উল্যা মুন্সী বাড়ীর মনির হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২১ অক্টোবর বুধবার মামলার বাদী পারিবারিক কাজে বাড়ীর বাহিরে যান। এসময় তার বুদ্ধি প্রতিবন্ধী শিশু কন্যা (৯) ঘরে একা ছিল। ওইদিন বিকাল ৩টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে তাদের একই গ্রামের বখাটে মিরাজ শিশুটির ঘরে প্রবেশ করে। মিরাজ শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ঘরের পাশের সুপারি বাগানে নিয়ে যায়। ওইখানে শিশুটিকে মাটিতে শুয়ে বিবস্ত্র করে ধর্ষণ করে পালিয়ে যায় মিরাজ। বিকালের দিকে মামলার বাদী বাড়ীতে ফিরে তার মেয়েকে কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলে সে মিরাজের বিষয়টি তাকে জানান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে উদ্ধার করে শনিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.