অনলাইন ডেস্ক ।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পদোন্নতিপ্রাপ্ত ১৫ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
পুলিশের এই ১৫ সদস্য বাহিনীতে পদোন্নতির ধারাবাহিকতায় উপ-পরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।
আজ রবিবার(২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, শনিবার (২৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে পদোন্নতিপ্রাপ্ত ১৫ জনকে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.