
হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
আদমদীঘিতে সন্তোষ বীথিকা ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ২ দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন এলাকার কৃতিসন্তান ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারি সার্জন ডা. সঞ্জয় কুমার ঘোষ ও ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অব্স এন্ড গাইনী বিশেষজ্ঞ ডা. সচিতা রাণী ঘোষ।
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী গ্রামের সন্তোষ কুমার ঘোষের বড় ছেলে ডা. সঞ্জয় কুমার ঘোষ ও তাঁর স্ত্রী প্রতি বছরের মত এবারো দূর্গাপূজা উপলক্ষ্যে তার গ্রামের বাড়ীতে এ মহতি উদ্যোগ গ্রহণ করে, গত দুই দিনে এক হাজারেরও অধিক গরীব, অসহায় ও দুঃস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.