অনলাইন ডেস্ক ।।
ফ্রান্সে সরকারের মদতে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে আজ মঙ্গলবার(২৭ অক্টোবর) ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ সা:কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজপথে সক্রিয় হচ্ছে ইসলামী দলগুলো। ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি দিয়েছে তারা। নেতারা ফ্রান্সের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন। ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি প্রদান করেছে।
গতকাল সোমবার দলের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ সকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফরাসি দূতাবাসের উদ্দেশে গণমিছিল শুরু করবে ইসলামী আন্দোলন।
সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এতে নেতৃত্ব দেবেন। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.