
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী বাওয়ালীপাড়া এলাকার ব্রীজের উপর থেকে ১৫৮৯ পিস ইয়াবাসহ পাইকারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
সোমবার(২৬ অক্টোবর) দিবাগত রাতের এঘটনায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) চিতলমারী থানায় মামলা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে এ অভিযান পরিচালনা করে বাসুদেব মন্ডল (৫৭) কে ১,৫৮৯ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে পিরোজপুরের নাজিরপুর থানার পশ্চিমবানিয়ারী শশধরপাড়ার বাসিন্দা মৃত-কার্তিক মন্ডলের পুত্র।
গ্রেপ্তরকৃত আসামীকে চিতলমারী থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.