শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি ।।
নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার(২৭ অক্টোবর) সকালে ১১ টায় হাকিমপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বাংলাহিলি বাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভা কেক কাটা ও দোয়া খায়ের আয়োজন করা হয়।
হাকিমপুর উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,উপজেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল,দিনাজপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান পারুল নাহার,হাকিমপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদল এর আহবায়ক আনোয়ার হোসেন,পৌর বিএনপি সংগঠনিক সম্পাদক কামাল হোসেন,আলী হোসেনসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.