
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বাগেরহাটের মোংলায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৮অক্টোবর) সকালে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন,মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন,ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,নারজিনা বেগম নারজিনা,মোল্লা তারিকুল ইসলাম,মোংলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোয়ান আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বেশ কিছু বাসিন্দা।
সভায় বক্তারা করোনা প্রতিরোধে সবাইকে উন্নত স্যানিটেশন নিশ্চিত ও হাত ধোয়া এবং মাক্স ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।
পরে স্থানীয়দের মাঝে করোনায় স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়ার সামগ্রী বিতরণ করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.