প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২০, ৬:৫৩ এ.এম
চাটখিলে ধর্ষণের শিকার গৃহবধুর বাড়িতে মহিলা এমপি সাকি,ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
জাতীয় সংসদের মহিলা আসন ৩৩ এর সংসদ সদস্য ফরিদা খানম সাকি চাটখিলের আলোচিত ধর্ষন মামলার আসামী নোয়াখলা ইউনিয়নের বহিষ্কৃত যুবলীগ সভাপতি মজিবুর রহমান শরীফ এর সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
তিনি বুধবার বিকাল ৫ টার দিকে নোয়াখলা ইউনিয়নে ধর্ষনের শিকার ওই নারীর বাড়ী গিয়ে তাকে শান্তনা দেন। এ সময় সমাবেত জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আলোচিত এ ধর্ষন মামলার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত আছেন।
তিনি আরও বলেন, ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ কখনও আ’লীগের রাজনীতির সঙ্গে থাকতে পারবে না। তিনি বলেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। তিনি ওই নারী, নারীর বাবা, সন্তান ও এলাকাবাসীকে বলেন, ধর্ষকের অবশ্যই ফাঁসি হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচিত এই মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে হবে বলে জানান। এ সময় থানার ওসি আনোয়ারুল ইসলাম, নোয়াখলা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, হাটপুকুরিয়া ইউপি চেয়ারম্যান এইচ,এম বাকী বিল্লাহ ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২১অক্টোবর বুধবার ভোর ৫ টার দিকে যুবলীগ নেতা মজিবুর রহমান শরীফ একই বাড়ীর এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার দু’শিশু সন্তানের সামনে ধর্ষন করে। এ ব্যাপারে ওই নারী থানায় মামলা করলে পুলিশ ওই দিন দুপুরে শরীফকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার বাড়ী থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড কাতুর্জ ও মদের বতলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায়, শরিফের বিরুদ্ধে ধর্ষন, চিনতাইসহ ১০ টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.