
মো. সুমন মৃধঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীদের বেতন-ভাতা ও পর্যায়োন্নয়নসহ ১০দফা দাবিতে লাগাতার আন্দোলনের ৮ম দিনে কর্মবিরতি পালন ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারীবৃন্দ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ম-বিরতি রেখে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষুব্ধ কর্মচারীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। কুচক্রীদের কালো হাত ভেঙ্গে দাও- ইত্যাদি নানা শ্লোগান দেয়। এ সময় কর্মচারি পরিষদের সভাপতি মো: মজিবুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মো: বদরুজ্জামান জনি, গাড়ী চালক মো: আলমগীর হোসেন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা তাদের ১০দফা দাবি মেনে না নেয়া হলে ক্যাম্পাস অবরুদ্ধসহ আরও কঠর আন্দোলনের হুশিয়ারী দেন।
উল্লেখ্য, গত ৯অক্টোবর পবিপ্রবি’র তৃতীয়-চতুর্থশ্রেণীর কর্মচারি পরিষদের পক্ষ থেকে পেশকৃত স্মারকলিপিতে বেতন-ভাতা বৃদ্ধি ও পর্যায়োন্নয়নসহ ১০দফা দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে ২০ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয়। দাবি না মানলে ২১অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষনা করে। ঘোষিত কর্মসূচির ৮মদিনে সকাল সাড়ে ৯থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.