বিশেষ প্রতিনিধি ,চাঁদপুর ।।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহি’সহ চৌধুরী পরিবারের সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গুলশানের মরিয়ম টাওয়ারের বাসায় গিয়ে আনুষ্ঠানিক ভাবে সাবেক মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহি’সহ চৌধুরী পরিবারের সকলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকার বিজয় হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহি’সহ প্রতি কৃতজ্ঞতা জানান মতলব দক্ষিণ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
শুভেচ্ছা বিনিময়কালে সাবেক মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি হিসেবে গণমানুষের কল্যানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই কাজের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে হবে। একই সাথে সকল ভেদাভেদ ভুলে অতীতের মতো ধৈর্য্য ধরে আওয়ামী লীগ ও সভানেত্রী শেখ হাসিনার জন্য কাজ করো। পাশাপাশি নির্বাচনের আগে জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মতলবের উন্নয়নে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, দলের দু:সময়ে মতলবে রাজনীতির মাঠে কারা আওয়ামী লীগের জন্য, সভানেত্রী শেখ হাসিনার জন্য কাজ করেছে তা আমার জানা আছে। দলের দু:সময়ে আওয়ামী লীগের জন্য কাজ করেনি, বাড়িতে বসে সময় কাটিয়েছে সেই ধরণের সুবিধাবাধী ও পরগাছা নেতাকর্মীর স্থান আগামীতে আওয়ামীলীগে হবেনা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.