শাহিন আলম,হিলি প্রতিনিধি:
অক্টোবর মাসের ২১ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে । আর এ থেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় করেছেন বাংলাদেশ সরকার। বিষয়টি জানিয়েছেন হিলি রাজস্ব কর্মকর্তা।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী বলেন,‘রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর নিয়ে থাকে। এ বন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।
হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত অক্টোবর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি করেছেন আমদানিকারকরা। এ থেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি আরও জানান, স্থলবন্দরের রেল ও স্থল পথ দিয়ে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে এবং পথর আমদানি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.