বিনোদন ডেস্ক ।।
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ শিশু বয়সেই শ্লীলতাহানির শিকার হন। এক সাক্ষাৎকারে নিজেই এই তথ্য জানিয়েছেন ফাতিমা।
যৌন হেনস্তা প্রসঙ্গে ভারতের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা জানিয়েছেন, ‘আমার বয়স তখন ৫ বছর, তখন আমাকে যৌন হেনস্তার শিকার হতে হয়।না, তিন বছর বয়স ছিল তখন (সংশোধন করে নিয়ে)। তারপর থেকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে। এটা শুধু আমার নয়, অনেক নারীকেই প্রতিনিয়ত এর সঙ্গে লড়াই চালাতে হয়। তাহলে বুঝতেই পারছেন, যৌন লালসা কখনও কখনও কত বড় সমস্যা হয়ে দাঁড়ায়।’
এছাড়া বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়েও বিস্ফোরক মন্তব্য করেন ফাতিমা।
তিনি বলেন, ইন্ডাস্টিতে অনেক মানুষেরই মুখোমুখি হয়েছি, যারা আমাকে বলেছেন, যৌনতাই কাজ পাওয়ার একমাত্র উপায়। আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়ে গিয়েছে, সেটা যেকোনও কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা।
প্রসঙ্গত, ভারতের সর্বকালের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবির তালিকায় একেবারে প্রথম নামটি ‘দঙ্গল’। এই ছবিতেই গীতা ফোগাত রূপে দেখা দেন, আর কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ফাতিমা সানা শেখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.