বিশেষ প্রতিনিধি, ঢাকা ।।
সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। বরাবরের মতো এবারের ক্যাম্পেইনেও ওয়ালটন টিভি ক্রয়ে থাকছে বিশেষ ছাড়। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনে ক্রেতাদের জন্য রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাওয়ার সুবিধা।
রবিবার (১ নভেম্বর ) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রামে এই নিশ্চিত ছাড়ের সুবিধা ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিম্বা পরিবেশক শোরুম থেকে এলইডি ও স্মার্ট টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা ওই টিভির মূল্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাবেন। ওয়ালটন টিভি ইএমআইতে কেনার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। নভেম্বরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওয়ালটন টিভি ক্রয়ে এই নিশ্চিত ছাড় সুযোগ পাবেন ক্রেতারা।
ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান ও আরিফুল আম্বিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, ড. মো. সাখাওয়াৎ হোসেন ও মো. ফিরোজ আলম, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহাজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম, অ্যাডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ, মার্কেটিং কো-অর্ডিনেটর শেখ তোফাজ্জল হোসেন ও মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.