
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধি ।।
বাগেরহাটের মোংলা থানার সেকেন্ড অফিসার এস,আই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম,বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন।
শনিবার (৩১অক্টোবর) পুলিশের মহাপরিদর্শক (আইজি) র্যাব মহাপরিচালক ড.বেনজীর আহমেদ কর্তৃক বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে কমিউনিটি পুলিশিং ডে দিবসে এস,আই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এর হাতে বাগেরহাট জেলা শ্রেষ্ঠ পুলিশিং অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ ও বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন সহ উর্ধ্বতন কর্মকর্তা।
পুরস্কার পেয়ে এস,আই মোঃ জাহাঙ্গীর আলম বলেন,এই কৃতিত্বের জন্য পুলিশ সুপার,ডিসি মহোদয়সহ মোংলা থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য ও সহকর্মীদের ধন্যবাদ ও কৃতঙ্গতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন,ইনশাআল্লাহ্ ভবিষ্যৎতে আগামী দিনগুলোতেও চিন্তা-চেতনা উত্তম ও প্রশংসনীয় কাজ করার আন্তরিক সদিচ্ছা ও সর্বাত্মক চেস্টা অব্যাহত থাকবে।
এসআই মোঃ জাহাঙ্গীর আলম বর্তমানে মোংলা থানায় কর্মরত আছেন।এর আগে তিনি যশোরে ডিবির সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.