প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২০, ৪:২৭ পি.এম
লক্ষ্মীপুরে আদর্শ মানব কল্যাণ সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফয়সাল মাহমুদ-লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে আদর্শ মানব কল্যাণ সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।অদ্য সকাল ১০ ঘটিকায় লক্ষ্মীপুর কুটুম বাড়ি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
এসময় আদর্শ মানব কল্যাণ সংগঠনের সভাপতি সহেল হোসাইন শাহীন এর সভাপতিত্বে ও জেলা সম্মিলিত সেচ্ছাসেবী সমিতি'র আহবায়ক রাজু আহম্মেদ এর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনার বিভাগের উপ পরিচালক ডা.আশফাকুর রহমান মামুন,জেলা মার্কেটিং অফিসার, কৃষি বিপণন অধিদপ্তর মোঃমনির হোসেন,লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ রিয়াদ,কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ,রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি সুখী, আদর্শ মানব কল্যান সংগঠন এর উপদেষ্টা মোঃমিল্লাদ হোসেন শামীম,খালেদ মাহমুদ, মনির হোসেন সজিব।
এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সেচ্ছাসেবী সমিতি'র যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিয়ান,মোঃইসমাইল খান সুজন, সংকর মজুমদার, শাকিল হোসাইন,মোঃনুর হোসেন ফাহাদ, চেতনা যুব নারী সংঘ,কুমিল্লা এর প্রতিষ্ঠাতা শাহিনুর রহমান ,Youth Against hunger Bangladesh এর সদস্য ফয়সাল মাহমুদ সহ ভিবিন্ন সামাজিক সংগঠন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.