মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নেতাদের উপর বহিরাগত সন্ত্রাশী দ্বারা হামলার ঘটনায় দুই জন আহত,এই ঘটনার জেরে লালমনিরহাট রংপুর মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষুদ্ধ শ্রমিকরা।
সমবার ২রা নভেম্বর রাত ৮ঘটিকার সময় ভোকেশনাল মোড় এলাকায় লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অফিসে, সংগঠনের সাধারন সম্পাদক আবুল কালাম,সহ সভাপতি রতন মিয়া সহ কয়েকজন শ্রমিক বসে সাংগঠনিক আলোচনা করছিলেন এ সময় কয়েকজন সন্ত্রাশী এসে শ্রমিক নেতা কালাম ও রতনের উপর হামলা করে রক্তাত্ব করে।খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি টিম এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।
হামলার ঘটনা ছড়িয়ে পড়লে সাধারন শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে,এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা হামলাকারীদের গ্রেফতারের জন্য বিক্ষোভ করেন।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার আশ্বাস দিলে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেওয়া হয়।
লালমনিরহাট জেলার শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন যাবত একটি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে আসছে,সাধারন শ্রমিকদের দ্বারা উত্তোলিত চাঁদার সিংহ ভাগ টাকা ঐ গোষ্ঠীর পকেটেস্থ হয়।করোনা কালে সাধারন শ্রমিক কর্মহীন হয়ে পড়লে চাঁদার টাকায় দুস্থ শ্রমিকদের সহযোগিতার দাবী উঠে,কিন্তু ঐ সময় শ্রমিক কল্যাণের নামে উত্তোলন কৃত টাকার কোন হিসাব না পাওয়ায় সাধারন শ্রমিকদের একটি পক্ষ বর্তমান কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।তারা বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়াতে নতুন করে সাধারন নির্বাচন দিয়ে নতুন নেতৃত্ব আনার দাবী জানিয়ে আসছে।
সাধারন শ্রমিকদের আন্দোলন কে ঘিরে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।সভাপতি পুলিন চন্দ্র একটি গ্রুপের নেতৃত্বে রয়েছে,অপর অংশে আন্দোলন রত সাধারন শ্রমিক বৃন্দ সাধারন সম্পাদক আবুল কালামের সাথে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.