শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে কন্যা শিশু নীপিড়ন রোধে ” কন্যা শিশু সুরক্ষা সেল” এর সুফল পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ অভিভাবকেরা। কোন কন্যা শিশু নীপিড়নের শিকার হলে পাশে দাঁড়াচ্ছে হাকিমুপর উপজেলার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক গঠিত শিশু কন্যা সুরক্ষা সেল কমিটির সদস্যরা।
এতে আইনগত সাহায্যের পাশাপাশি সামাজিক হয়রানীর হাত থেকে রক্ষা পাচ্ছেন কন্যা শিশু নীপিড়নের শিকার পরিবারগুলো।
হাকিমপুর উপজেলায় কন্যা শিশু নীপিড়নের শিকার তিনটি পারিবারের অভিভাবক জানান, তাদের শিশুরা নীপিড়নের শিকার হয়েছিলেন। বাংলাহিলি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কন্যা শিশু সুরক্ষা সেল এর দায়িত্বে থাকা প্রধান শিক্ষক উম্মে ওয়াহিদা ও সহকারি শিক্ষক খাতুন ই জান্নাতের মাধ্যমে আমরা আইনগত সহায়তা পেয়েছি। তারা সর্বক্ষনিক বিষয়গুলো মনিটরিং করেছেন।
হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসার মো: মাসুদুল হাসান জানান, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের নির্দেশনায় ইনোভেশন কার্যক্রম ” কন্যা শিশু সুরক্ষা সেল” এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু, শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির মাঝে মেন্টারিং এবং মটিভেশন কার্যক্রমের ফলে হাকিমপুরে কন্যা শিশুর প্রতি সকল প্রকার নীপিড়ন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, চলতি বছরের মার্চ মাসে হাকিমপুর উপজেলায় তিনটি কন্যা শিশু নীপিড়নের শিকার হয়। সুরক্ষা সেল এর মাধ্যমে নীপিড়নের শিকার তিনটি পরিবারকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.