অনলাইন ডেস্ক ।।
করোনাকালীন দুর্যোগের মধ্যে বিশ্বজুড়ে বেড়েই চলছে বাড়ি থেকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর প্রবণতা।করোনার কারণে একদিকে যেমন থমকে গেছে পুরো পৃথিবী, তেমনি ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা বেড়েছে মানুষের। আর বিশ্বের সঙ্গে সেই প্রতিযোগিতায় তাল মিলিয়ে থেমে নেই বাংলাদেশের মানুষও।
এক প্রতিবেদন থেকে জানা যায়, শুধু সেপ্টেম্বর মাসেই প্রথমবারের জন্য হলেও ইন্টারনেট সেবা নিয়েছেন প্রায় ২৯ লাখ গ্রাহক। আর দেশের সবগুলো কোম্পানি মিলিয়ে নতুন সংযোগ নিয়ে তালিকায় যুক্ত হয়েছেন আরও প্রায় ১০ লাখ গ্রাহক। তাই বলাই যায়, সারা বিশ্বের মতো দেশেও প্রতিনিয়ত বাড়ছে ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গত তিন মাসে অন্তত একবার কল, ইন্টারনেট অথবা ম্যাসেজ সংক্রান্ত সেবা নিয়েছেন এমন রেজিস্টার্ড গ্রাহকদের তথ্য থেকেই এমন চিত্র উঠে এসেছে।
জানা যায়, দেশে বর্তমানে কাজ করা চার মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন পেয়েছে প্রায় পাঁচ লাখ নতুন গ্রাহক এবং রবি এক্সিটা লিমিটেডের খাতায় ঢুকেছে প্রায় তিন লাখ। আর সেপ্টেম্বর মাস শেষে দেশে মোট মোবাইলফোন গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭১ লাখে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.