জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার আশঙ্কায় মঙ্গলবার(৩ নভেম্বর) দুপুরে ছাত্রদলের তিন কর্মীকে আটক করে প্রক্টর দপ্তর। পরে তাঁদের সতর্ক করে এবং নজরদারিতে রেখে ছেড়ে দেওয়া হয়।
গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপাচার্য মীজানুর রহমানের একটি মন্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তাই সকাল থেকেই ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ও গ্রন্থাগারে পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে ক্যাম্পাস অস্থিতিশীল করতে পারে, এমন একাধিক প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁদের আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন সাবেক ও একজন বর্তমান শিক্ষার্থী। পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। পাশাপাশি অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে জানিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.