শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে চুরি, ডাকাতিসহ একাধিক মামলার আসামী মোকতার হোসেন ওরফে মুক্তারকে আটক করেছে পুলিশ।
গতকাল রাত ১২ টায় টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুক্তার উপজেলার সাদুরিয়া (পশ্চিম পাড়া) গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি টিম টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি, ডাকাতিসহ আরও অন্যান্য অপরাধের মোট ০৯ (নয়) টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক মোকতার হোসেন ওরফে মুক্তার (৪০) আটক করা হয়।
তাকে আজ দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.