শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
‘‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার(৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমানসহ অনেকে।
সভায় বক্তারা জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে সফল সমবায় আতœকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.