প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২০, ৭:১১ পি.এম
সান্তাহারে মাস্ক না পরায় ৮ জনের জরিমানা

আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার সান্তাহার পৌর শহরে মাস্ক না পরায় ৮ জনের ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(১২ নভেম্বর) বিকেল ৫ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় সান্তাহার রেলগেট এলাকায় মাস্ক না পরায় ৮ জনের ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.