প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২০, ৬:৩০ এ.এম
আদমদীঘিতে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন

আহসান হাবিব শিমুল ।।
বগুড়ার আদমদীঘি উপজেলার পল্লীতে এক স্কুল ছাত্রীর বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও সেই বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী। ওই ছাত্রী আদমদীঘি উপজেলা সদরের গালর্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেনিতে পড়ে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামে।
জানা গেছে, এদিন সন্ধ্যা রাতে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা হক গোপন সূত্রে বাল্য বিয়ের খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালায়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের দল ওই বাড়িতে প্রবেশের খবর পেয়ে ছাত্রীর বাবা পালিয়ে গেলেও তাৎক্ষণিক ভাবে মাকে আটক করে। পরে মেয়েটির বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গিকারনামা প্রদান করার প্রেক্ষিতে আটক মাকে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.