প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২০, ৯:১৮ এ.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীপাবলি উৎসব

কুবি প্রতিনিধি:
বরাবরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীপাবলি উৎসব পালন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উৎসব আয়োজনের উদ্বোধন করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক (মাসুম) ও সিএসই বিভাগের প্রভাষক অদিতি সরকার।
উৎসব উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পাশাপাশি মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হিসাবে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চেও মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর হয়। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা ও মিষ্টি বিতরণ করেন আয়োজকরা।
প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে এবছর তুলনামূলক সীমিত পরিসরে দীপাবলির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.