আহসান হাবীব,বগুড়া প্রতিনিধি ।।
আসন্ন সান্তাহার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের দিন ধার্য করা হয়েছে ২৭-১১-২০২০ রোজ শুক্রবার। উক্ত কাউন্সিলে পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ নিজাম উদ্দীন সাচ্চু এবার সাধারণ সম্পাদক পদপার্থী।
তৃণমূল আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত কর্মী মোঃ নিজাম উদ্দীন সাচ্চু বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর থেকেই অপশক্তিরা, বাংলাদেশ স্বাধীন হয় যেই আওয়ামী লীগের হাত ধরে সেই আওয়ামী লীগের অস্তিত্ব বিলীনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু আমি ভালোবেসেছি বঙ্গবন্ধুকে, ভালোবেসেছি আওয়ামী লীগকে। তাই ১৯৮১ সালে সান্তাহার সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সমপৃক্ত হই। এরপর ২০০০ সালে সান্তাহার পৌর আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড শাখার সভাপতি নির্বাচিত হই এবং টানা দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করি। ২০০৮ সালে আমি সান্তাহার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি নির্বাচিত হই।
এক সময়ের বিএনপির ঘাঁটি বগুড়া - ৩ আসনের অংশ সান্তাহারে আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে পদে পদে বাধা, নির্যাতন, মামলার শিকার হয়েছি। ছাত্র অবস্থা থেকেই সকল বাধা বিপত্তিকে তুচ্ছজ্ঞান করে আওয়ামী লীগকে সংঘটিত করতে আপ্রাণ চেষ্টা করেছি। রাজনীতির সাথে সাথে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে নিজেকে সব সময় সমপৃক্ত রেখেছি। তাই আসন্ন সান্তাহার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ্য ব্যক্তি হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে মানবতার মা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে চাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.