হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীত করনের দাবীতে পুর্নদিবস কর্মবিরতি শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা।
কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে রবিবার(১৫ নভেম্বর) সকাল থেকে কার্যক্রম বন্ধ রেখে তাদের এই কর্মসুচী পালন শুরু করেন। ৩টি ধাফে ১৫দিন ধরে এই কর্মসুচী পালন করবেন তারা। এদিকে তাদের কর্মবিরতীর কারনে সেবা নিতে আসা সাধারন মানুষ বিপাকে পড়েছেন সেবা না পেয়ে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে।
হাকিমপুর উপজেলা ভুমি অফিসের সার্টিফিকেট সহকারি ইমরুল হক বলেন, আমরা যারা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেনীর যে পদে যোগদান করেছি এখন পর্যন্ত আমরা সেই পদেই রয়েছি। কিন্তু সচিবালয়ে দেখা যায় তারা যে পদে যোগদান করেন তাদের পদবী উন্নীতকরন করা হয়। তারা প্রশাসনিক কর্মকর্তাসহ ননগেজেটেড উপসচিব পর্যন্ত তারা হয়। কিন্তু আমরা যে পদে যোগদান করেছি এখন পর্যন্ত আমরা সেই পদেই রয়েছি। তাই আমাদের এই ব্লক পোষ্টগুলো যাতে খুলে দেয়, তারা যেন আমাদের পদবী ও গ্রেড উন্নীতকরন করে এই দাবীতে আমাদের পুর্নদিবস কর্মবিরতী চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.