প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২০, ৯:০৫ এ.এম
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ঘর পেল দুমকির ৩শ’ পরিবার

মো: সুমন মৃধা,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ।।
ভিটি আছে, ঘর নেই প্রকল্পের আওতায় পটুয়াখালীর দুমকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত আধাপাকা ঘর পেল ৩শ’ গৃহহীন পরিবার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জলিশা গ্রামের স্বামী পরিত্যক্তা অসহায় গৃহহীন মোসা: লুৎফুননেছা বেগমের নামে বরাদ্দকৃত নির্মাণাধীণ ভবনের উদ্বোধণের মধ্যে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-ইমরান (ভারপ্রাপ্ত), উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাসুদ আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, আংগারিয়া ইউপি চেয়ারম্যান মো: সুলতান আহম্মেদ হাওলাদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাব, দুমকির সভাপতি অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, পবিপ্রবি ছাত্র প্রতিনিধি নাঈম হোসেন, চেয়ারম্যানদের পক্ষে আমিনুল ইসলাম সালাম, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ প্রতিনিধি মাসুদ আল মামুন প্রমূখ।
উল্লেখ্য, প্রকল্প-২ এর আওতায় ভিটি আছে, ঘর নেই প্রকল্পের প্রথম ধাপে এ উপজেলায় ৩শ’ অসচ্ছল গৃহহীণ পরিবারকে সরকারি বরাদ্দের পাকা ঘর প্রদান করা হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা টিন শেডের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লাখ ৭১হাজার টাকা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.