প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২০, ৯:০১ এ.এম
কমলনগরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
লক্ষীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে বাজার ব্যবসায়ী ও ঘর মালিকদের নিয়ে এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৮ নভেম্বর) বুধবার সন্ধ্যায় ৭নং হাজির হাট ইউনিয়ন পরিষদের আয়োজনে চর লরেন্স ঈদগাহ ময়দানে ৭নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন,৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন,৯নং তোরাবগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন,বীর মুক্তিযুদ্বা কমলনগর উপজেলার সাবেক কমান্ডার শফিক উদ্দিন,লক্ষীপুর জেলা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন মোল্লা,ডাঃ হোসেন আহম্মেদ, লরেন্স বাজার বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম সেলিম,আবদুর রহমান পাটোয়ারি,গিয়াস উদ্দিন মাহম্মুদ, আমির হোসেন শিপন,শাহিদুল ইসলাম শাহিন,ফিরোজ উদ্দিন ভূঁইয়া,নাছির উদ্দিন,শরিফ উদ্দিন মিন্টন,গিয়াস উদ্দিন শাকিল প্রমূখ।
আগামি চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচন করার লক্ষে বিভিন্ন আলোচনা হয়,নির্বাচনে কিভাবে ব্যবসায়ী ও ঘর মালিকেরা ভোটার হবে এ ব্যপারে সিদ্বান্ত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.