শেখ আল মামুন ।।
বুধবার(১৮ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় খুলনা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, ডিআইজি খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন। মামলা তদন্ত কার্যক্রমে নিবিঢ় তদারকি ও সুচারুভাবে সম্পাদনের আদেশ দেন। ওয়ারেন্ট ও আলামত নিষ্পত্তির উপর জোর দেন। এছাড়া বিট পুলিশিং কার্যক্রম সমাজের সকল স্তরে পৌঁছে দেয়ার আহবান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ, সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারগণ, র্যা ব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.