বিনোদন ডেস্ক ।।
নতুন ভূমিকায় কোয়েল। টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী এখন ফুটফুটে এক ছেলের মা। নিঃসন্দেহে জীবনের অন্যতম সেরা সময় তাঁর। দিন-রাত এখন তাকে জড়িয়েই কেটে যাচ্ছে অভিনেত্রীর।
হেমন্তের রোদ ঝলমলে দিনে তাই নিজের ‘সানসাইন’-এর ছবি পোস্ট করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছেলেকে আদরে আগলে রেখেছেন তিনি। কোয়েলের পরনে অফ হোয়াইট রঙের সুতোর কাজ করা শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ। হলুদ পাঞ্জাবিতে ‘কবীর’ (কোয়েলের ছেলে) যেন এক রাজপুত্তুর। ছেলের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন কোয়েল। তাঁর ঠোঁট জুড়ে পরিতৃপ্তির হাসি।
ছোট্ট কবীর এখন থেকেই মায়ের মতো। কথা না বলতে শিখলেও নিজের মতো করেই মায়ের সঙ্গে সারারাত কথা বলে সে। জেগে থাকলে হয় তাকে কোলে নিয়ে ঘুরতে হবে, না হলে তার সঙ্গে কথা বলে যেতে হবে। এই একরত্তি ছেলের এখন থেকেই নানা আবদার। আনন্দবাজার ডিজিটালকে কোয়েল জানান, আসল-নকল পরখ করতে ওস্তাদ সে! সামনে টেডি বিয়ারকে বসিয়ে রেখে যদি মা একটু চোখের আড়াল হয়, তা হলেই ছেলের অভিমান। তাকে বোকা বানানো মুখের কথা নয়। মাঝ রাতে ঘুম থেকে উঠিয়ে দিয়েও কথা বলে যেতে হয় কবীরের সঙ্গে। মাকে তার চাই!
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.