প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২০, ৫:৪০ পি.এম
১৯ শে নভেম্বর শ্যামনগর হানাদার মুক্ত দিবস

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
১৯৭১ সালের এই দিনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুক্তিপাগল দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে শ্যামনগরকে মুক্ত করেন। সেদিন উল্লাসিত জনতা ঘর ছেড়ে রাজপথে বেরিয়ে পড়েন। আনন্দ উল্লাসে উড়িয়ে দেন লাল-সবুজের পতাকা।
শ্যামনগর মুক্ত দিবস উপলক্ষে আজ সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জগলুল হায়দার এমপি মহোদয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান জনাব সাঈদ উজ জামান সাঈদ, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব অ ন ম আবুজার গিফফারী, এসিল্যান্ড জনাব আব্দুল হাই সিদ্দিকী,শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব দেবি রঞ্জন সহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.