
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব (কোভিড-১৯) হতে সকলকে রক্ষায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন।
এ সময় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে মোট ৪ হাজার ৬’শ টাকা নগদ অর্থদন্ড/সাজা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন বলেন, মোল্লাহাটের সর্বত্র এ কার্যক্রম চলবে। কারণ করোন প্রতিরোধে মাস্ক ব্যবহার, পরিস্কার-পরিচ্ছন্নতা ও সামাজিক দুরত্ব/সচেতনতার বিকল্প নাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.