নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
আজ শনিবার(২১ নভেম্বর) দুপুরে অভিযুক্ত মোঃ সেলিম (৫০)-বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধৃত সেলিম উপজেলার ১৬ নং কাদিরপুর ইউপির ৮নং ওয়ার্ডের কাদিরপুর গ্রামের সায়েদুল হকের ছেলে। সেলিমের এলাকায় কয়েকটি মৎস্য খামার রয়েছে।
জানা যায়, সম্প্রতি ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রীকে তার বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত সেলিম। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে সেলিম পালিয়ে যায়।
স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা চালায় এলাকার স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন। কিন্তু পুলিশ বিষয়টি জানতে পেরে শুক্রবার (২০ নভেম্বর) রাতে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিনকেও অভিযুক্ত করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.