
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলার গর্বিত সন্তান, প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্'র ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খ্যাতিমান সাহিত্যিক ও গবেষক ড. হিমেল বরকতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে মোংলা রুদ্র স্মৃতি সংসদ, সাহিত্য পরিষদ, প্রথম আলো বন্ধু সভা মোংলা সহ বিভিন্ন সামাজিক পেশাজীবি সংগঠন।
ড. হিমেল বরকত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন উদীয়মান লেখক ও পৃষ্ঠপোষক। কবি রুদ্রের মৃত্যুর পর তার সৃষ্টিকর্মকে দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি।
হিমেল বরকত একাধারে কবি, উপন্যাসিক, ছড়াকার, গবেষক ও বহু গ্রন্থের প্রণেতা। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও লেখনীর মাধ্যমে সুনাম অর্জন করেছেন। সদা হাসোজ্জ্বল এমন একজন মানুষের অকালে চলে যাওয়া আমাদের জন্য বড় কষ্টের। যা মেনে নেয়া যায়না। পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নই। সময়ের গন্ডি পেরিয়ে আমাদেরও একদিন চলে যেতে হবে পরপারে। তবুও কিছু কিছু মৃত্যু সত্যিই মেনে নেয়া যায়না।
ড. হিমেলে বরকত'র অকাল প্রস্থান আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা হারালাম বাংলা সাহিত্যের একজন গুণী লেখককে।
রবিবার (২২ নভেম্বর) ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বাড়ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন।
মোংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ড. হিমেল বরকত'র বিদ্বেহী আত্মার শান্তির মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.