শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম।
আজ রবিবার(২২ নভেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলার ১৮ জনের মাঝে এই চেক বিতরণ করা হয়।
এসময় ইউএনও’র সহধমী জান্নাত আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান,উপজেলা আদিবাসী পরিষদের চেয়ারম্যান রূপলাল বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান,সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এককালীন অনুদান হিসেবে প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ৯০,০০০/- হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.