শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুরের হিলিতে মাদ্রাসা ভবনের সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করেছেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
আজ বুধবার(২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার হাবিবপুর ফাজিল মাদ্রাসায় ১০ লাখ টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক,হাবিবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হারুন উর রশিদ,আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক মন্ডল,সাধারণ সম্পাদক সুফিয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.