প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২০, ৬:৪৪ পি.এম
কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা আমাদের মাঝে আর নেই

অনলাইন ডেস্ক ।।
কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা আমাদের মাঝে আর নেই।তিনি চলে গেলেন না ফেরার দেশে। হৃকদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। জন্ম ১৯৬০ ইংরেজি।
পুরো পৃথিবীতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এর আগে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি।
তিগ্রে-তে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের নামক একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাঁকে পুনর্বাসনের জন্য তাঁকে নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকা আসক্তি নিরাময় কেন্দ্রে।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন। এই অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি কিংবদন্তী। এ ছাড়া সংবাদ মাধ্যম ‘ক্লারিন’ও নিশ্চিত করেছে ম্যারাডোনার মৃত্যুর খবরটি। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন ম্যারাডোনা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.