শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।
এক সময় হাকিমপুরের মাঠ কাঁপিয়ে তুলেছিলেন হিলির কৃতি ফুটবলাররা। আর এসব প্রাক্তন কৃতি ফুটবল খেলোড়াদের নিয়ে মতবিনিময় করেছেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
বুধবার রাতে পৌরসভার কার্যালয়ে তাদের সাথে এই মতবিনিময় করেন তিনি।পরে প্রাক্তন কৃতি ফুটবল খেলোড়াদের মাঝে বিভিন্ন উপহার বিতরণ করে। বিতরণ শেষে নৈশভোজের আয়োজন করেন পৌর মেয়র।
এসময় প্রাক্তন খেলোড়ার সোহরাব হোসেন প্রতাব মল্লিক,কাহের আলী,করিমুল্লা মন্সি,এনামুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।সেলিম রেজা জিন্নাহ ১৯৯২ সালে বাংলাদেশের উল্লেখযোগ্য ক্লাব বাদ্রার্স ইউনিয়নের রক্ষণ ভাগের নিয়মিত খেলোয়াড় ছিলেন।
হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান,এই প্রাক্তন খেলোয়াড়রা এক সময় হাকিমপুর উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। তাদেরকে পৌরসভায় একত্র করতে পেরে এবং কৃতি ব্যক্তিদের আপ্যায়ন ও তাদেরকে কিছু উপহার সামগ্রী দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.