
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নিবার্চন কমিশনারের দ্বিতীয় দফার তফসিলে মোংলা পোর্ট পৌরসভার নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। তাই আসন্ন সম্ভাব্য পৌর নিবার্চনে মেয়র ও কাউন্সিল পদে দল থেকে একজন করে প্রার্থী দেয়া হবে। মেয়র পদ নিধার্রণ করে দিবেন দলীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলর নিধার্রণ করা হবে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মতামতের উপর ভিত্তি করে। সুতরাং দল থেকে যাকে দেয়া হবে সকলইে তার হয়ে কাজ করতে হবে। দলের বাহিরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার দলে কোন ঠাই থাকবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩.০০ টায় পৌর শহরের টি,এ, ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীর সমর্থকের নিয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সরকার কোনদিন মোংলা বন্দরের উন্নয়ন করেনি। যত উন্নয়ন, সব আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। তাই দল, মত নির্বিশেষে পৌরবাসীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নিবার্চিত করার আহবাণ জানান তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা শুধুমাত্র ভোট দিয়ে প্রতিদান দিলেও তার প্রতিদান শেষ হবেনা। দলীয় সিদ্ধান্তের বাহিরে তিনি দলের অন্য কেউকে প্রার্থী না হওয়ার জন্য বার বার হুশিয়ারী উচ্চারণ করেন।
সমাবেশে সমস্বরে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরাও তার সেই হুশিয়ারীতে সায় দেন। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দরাও তাদের বক্তব্যে দলের নিধার্রিত প্রার্থীকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারদার, উপজেলা আওয়ামী লীগে সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম।
করোনার কারণে দীর্ঘদিন দলীয় প্রচারণা বন্ধ থাকার পর বৃহস্পতিবারের কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল। নারী-পুরুষ উভয়রেই উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পযার্য়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডকে নিয়েই কর্মী সমাবেশ করে দলকে বেগবান করা হবে বলে জানিয়েছেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.